ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

দেওয়ানগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে বিএনপি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে দেওয়ানগঞ্জের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে দেওয়ানগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের স্ব স্ব অবস্থান থেকে সহায়তা করার জন্য আহ্বান করেন তিনি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ সাদা।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তৌফিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, যুগ্ম- আহ্বায়ক মনজু হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন আনোয়ার সজিব, সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার ও কৃষক দলের সভাপতি জাকিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি নূর মোহাম্মদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল, সদস্য সচিব রাকিবুল হাসান সানি, পৌর যুবদলের নেতা দেওয়ান আলতাফ, ছাত্রদলনেতা ইব্রাহিম, ছাত্রদলনেতা সিয়ামুল হক রতন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৭:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪