ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মেলান্দহে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় আমজাদ হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার টনকি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আমজাদ হোসেন ওই এলাকার মৃত আব্দুর রশীদ রুশোর ছেলে।

পরিবারের দাবি, পেটের ব্যথার যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় রশি পেঁচিয়ে বাড়ির পাশে আম গাছে ঝুলে আত্মহত্যা করেন আমজাদ হোসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেন দীর্ঘদিন থেকে পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথার কারণে মাঝে মাঝে চিৎকার-চেঁচামেচি করতেন। মঙ্গলবার দুপুরের দিকে পেটের ব্যথা বেশি হলে সহ্য করতে না পেরে বসত ঘরের পাশে আম গাছে ঝুলে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি মেলান্দহ থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, মঙ্গলবার দুপুরে গাছে ঝুলছে আমজাদ হোসেনের মরদেহ এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মেলান্দহে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪