ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উদযাপিত

বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানা আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব ভাষাসৈনিক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এসব কর্মসূচির মধ্যে ছিল – পৌরসভার আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্যা লি, মূলবাড়ী গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল।

উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সদস্য রহুল আমিন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সহ মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম চয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

উল্লেখ্য, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ভাষাসৈনিক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সাথে চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সালাম তালুকদার দেশের রাজনীতিতে এক নতুন যাত্রা সংযোজন করেন।

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে খালেদা জিয়ার নেতৃত্বে ৯০- এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সে সময়কার সাহসী ভূমিকা জাতি ও তার দল আজীবন স্মরণে রাখবে।

১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে হযরত শাহজালাল রহ. ( সাবেক জিয়া) আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪