ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নকলায় উপজেলা পরিষদের প্রশাসক ইউএনও ও পৌরসভায় এডিসি

ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এডিসি মনিরুল হাসান।

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন ও নকলা পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডিসি মনিরুল হাসান। ১৯ আগস্ট সোমবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

এর আগে, ১৮ আগস্ট রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করা হয়। ওই অপসারণের ফলে নকলা উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদটি শূন্য হয়।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, স্থানীয় সরকার বিভাগের সকল সেবা জনসাধারণকে নির্বিঘ্নে প্রদানের লক্ষ্যে সরকার দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রশাসক নিয়োগ করেছেন। এখন থেকে নকলা উপজেলা ও পৌরবাসী জন্মনিবন্ধনসহ যাবতীয় সেবা দ্রুততম সময়ের মধ্যে পাবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় উপজেলা পরিষদের প্রশাসক ইউএনও ও পৌরসভায় এডিসি

আপডেট সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪