ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে যাত্রীবান্ধব বাসসেবা নিশ্চিত ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধের দাবি সনাকের

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে যাত্রীবান্ধব বাসসেবা নিশ্চিত ও পরিবহন খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। সনাক সভাপতি শামীমা খানের নেতৃত্বে ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে- জামালপুর থেকে রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সিটিং সার্ভিস বাসের ব্যবস্থা। শহরের অভ্যন্তরে অবাঞ্ছিত সকল বাসস্ট্যান্ড স্থায়ীভাবে সরিয়ে টাঙ্গাইল ও ময়মনসিংহ বাস টার্মিনাল দুটিকে কার্যকরভাবে ব্যবহার করা। পুনরায় বিআরটিসি বাস সার্ভিস চালু ও বিআরটিসি বাস ডিপো স্থাপন। ঝুকিপূর্ণ ও ফিটনেসবিহীন বাসে যাত্রী পরিবহন বন্ধ করা, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন। যাত্রীদের সাথে দুর্ব্যবহার, দুর্ভোগ, হয়রানি, পরিবহন খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধ করা, জেলা গণপরিবহন ব্যবস্থা অবেক্ষণ ও পরিবেক্ষণ কমিটি গঠনসহ ১৬ দফা দাবি উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. শফিউর রহমান স্মারকলিপি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

স্মারকলিপি দেওয়ার সময় সনাকের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য মনোয়ারা খানম, শুভ্র মেহেদী, রাসেল মিয়া, আসমাউল আসিফ, শর্মী চৌধুরী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ইয়েস দলনেতা মো. জাকারিয়াসহ অন্যান্য সুধীবৃন্দ ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে যাত্রীবান্ধব বাসসেবা নিশ্চিত ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধের দাবি সনাকের

আপডেট সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪