ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

রাষ্ট্র সংস্কারের দাবিতে ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল

ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের বিচারে ট্রাইবুনাল গঠন ও গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ১৭ আগস্ট শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী সুলতান মাহমুদ সিরাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান খন্দকার, সাংগঠনিক সম্পাদক এম আনিসুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ লিয়াকত হোসাইন, শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মুকুল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হেকিম শাহ আলম, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জালাল, পৌর সভাপতি ওমর আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুস সাকুর প্রমুখ।

বক্তারা নিহতদের বিচারে দ্রুত ট্রাইবুনাল গঠন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচার কার্যকর করাসহ রাষ্ট্র সংস্কারের দাবি জানান।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

রাষ্ট্র সংস্কারের দাবিতে ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল

আপডেট সময় ০৮:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪