ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার বিচারের দাবিতে বকশীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

বকশীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন।

এসময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজী নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদুল হক, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম, সৌরভ, মাহমুদুল হাসান, সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মিয়াসহ দুই হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিচার দাবি করেন এবং দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

শেখ হাসিনার বিচারের দাবিতে বকশীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪