ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেখ হাসিনার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। ছবি : বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলসহ অন্যান্য সংগঠন। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান সাজু, পৌর যুবদলের আহ্বায়ক আলতাফ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, বিপ্লব মন্ডলসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপিনেতারা বিডিআর বিদ্রোহের ঘটনায় চৌকস সেনাদের হত্যার বিচার, সাংবাদিক সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার, হেফাজতের আলেমদের ওপর সংগঠিত হত্যাকাণ্ড, ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী এবং ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার নির্দেশদাতা ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪