ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

দয়াময়ী মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

বক্তব্য রাখেন বিএনপিনেতা মো. মোস্তাফিজুর রহমান আরমান। ছবি : বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা খন্দকার মোস্তাফিজুর রহমান আরমানের নেতৃত্বে জামালপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসান সরোয়ার মনজুর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান।

এ সময় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান আরমান বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন জন্মদিন পালন করতে দেয়নি। তিনি আল্লাহর নিয়মকে ভঙ্গ করেছেন। আজ আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করবো। নতুন করে দেশ স্বাধীন হয়েছে বলে আজ আমরা নেত্রীর জন্মদিনের কথা বলতে পারলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার সংগ্রামের ইতিহাস আজ ৪২ বছরের। এই ৪২ বছরের মধ্যে ৯৬ থেকে ২০০১ আওয়ামী লীগ শাসন সময় এবং ২০০৯ থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত। এই গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে, সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতালিপ্সার শিকার হয়ে মৃত্যুর প্রহর গুণছেন। তারপরও তিনি আপস করেননি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই শেখ হাসিনা সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপির অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনের সমন্বয়ে যে স্বেরাচারী সরকারের পতন হয়েছে সেই পতনের ফলে দেশে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই বিরাজমান অবস্থার ভেতরে গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে তাকে জনগণের সামনে বিচারের সম্মুখীন করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, যুবদল নেতা শিশির আমিন, রিপন সিকদার, সাবেক ছাত্রনেতা মোস্তাফিদুল রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা রকিবুল ইসলাম রানা, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্যফ্রন্ট জামালপুর জেলা শাখার সভাপতি দীলিপ কুমার দে, শহর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল হাসান তুষার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিকী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিল আহাম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ নাসির উল্লাহ, আশরাফি ফারুকী রাজন, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান রিপন প্রমুখ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ যাতে কোন প্রকার অনুষ্ঠান করতে না পারে সেই লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামালপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

দয়াময়ী মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

আপডেট সময় ০৮:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪