ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ারসহ ৬২ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা

মোহাম্মদ ছানোয়ার হোসেন

মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

হত্যাচেষ্টার অভিযোগে জামালপুর পৌরসভার মেয়রসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদল নেতা আব্দুল করিম কামরানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী সুরাইয়া আক্তার জুঁই বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনকে প্রধান করে ৬২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদস্য মো. সুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক নাইম রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুসহ আরও অনেকেই।

১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়।

আহত আব্দুল করিম কামরান জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ১৯ জুলাই ছাত্রদলনেতা আব্দুল করিম কারমানের ওপর এ হামলার ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে পুরাতন বাইপাস মোড় থেকে গেটপাড় এলাকায় যাচ্ছিলেন ছাত্রদলনেতা কামরান। গেটপাড় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের হুকুমে এবং নেতৃত্বে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ মামলার অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র, শটগান, পিস্তল নিয়ে একযোগে ওই ছাত্রদলনেতার ওপর হামলা করেন। হামলায় ছাত্রদলনেতা কামরান গুরুতর আহত হন।

এ বিষয়ে মামলার বাদী সুরাইয়া আক্তার জুঁই এ প্রতিবেদককে বলেন, আমার স্বামী ছাত্রদলনেতা কামরান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মামলায় অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেয়। এছাড়া শরীরের অনেক স্থানে গুরুতর আহত হন। এ ঘটনায় আমি হামলাকারীদের নামে মামলা করেছি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে বলেন, হত্যাচেষ্টার অভিযোগে ৬২ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ারসহ ৬২ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা

আপডেট সময় ০৯:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪