ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

দেওয়ানগঞ্জে পৌর বিএনপি’র আহ্বায়কের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

ঝাড়ু ও বেলচা নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থী ও স্থানীয়রা। ছবি: বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রাজনীতিবিদ ও স্থানীয় এলাকার যুব সমাজ অভিযানে অংশ নেন।

আইডিয়াল শিশু একাডেমি ও প্রতিভা শিশু নিকেতনের ছাত্র-ছাত্রী এবং স্থানীয়রা ঝাড়ু ও বেলচা নিয়ে মন্ডল বাজারের বিভিন্ন রাস্তা, অলিগলি, চারপাশের এলাকা, মসজিদের আশেপাশের আবর্জনা পরিষ্কার করে।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান সাজুর উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে আরো অংশ নেন বিএনপি নেতা সহিদুর রহমান শহীদ, দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল কলেজের অধ্যাপক নাসিমা আক্তার, স্থানীয় যুবক নূর মোহাম্মদ হোসেন শান্তসহ এলাকার যুব সমাজ। আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

বিএনপি নেতা শহিদুর রহমান শহীদ এ প্রতিবেদককে বলেন, তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশকে আবিষ্কার করেছে। দেশকে আমরা সবাই ভালোবাসি, এই বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে এই দেশকে আমরা সবাই গড়ে তুলব। সেজন্য আজ মন্ডল বাজারের অলিগলি, দোকানপাট, মসজিদের আশেপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

দেওয়ানগঞ্জে পৌর বিএনপি’র আহ্বায়কের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ১০:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪