ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

আন্তর্জাতিক যুব দিবসে শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক যুব দিবসে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি বিবেচনার দাবি রেখে সারাদেশের মতো জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ১২ আগস্ট সোমবার পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস।

এ উপলক্ষে জামালপুর শহরের চালাপাড়া সুইড ভবনের সামনে মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়। পরে সুইড ভবনের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ও যুব ফোরাম আয়োজিত কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। মুখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। এতে সভাপতিত্ব করেন জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা।

দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, যুব ফোরামের সদস্য মিমি আক্তার নীতি, সুলাইমান, রাফি, রেজোয়ান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর এপির সিডিও আফরোজা বেগম।

আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সভা শেষে যুব ফোরামের সদস্যরা সংগীত, আবৃত্তি, কৌতুক পরিবেশন করে। পরে সমাজ উন্নয়নে যুবসমাজের ভূমিকা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।

সভায় জাহাঙ্গীর সেলিম বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের মতো ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের তরুণ ও যুবসমাজ। পরিবর্তনের এ ধারা এবং অবিস্মরণীয় অর্জনকে সমুন্নত রাখতে সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অন্যায্যতা, অসঙ্গতি, দুর্নীতি, দুঃশাসন, মাদক, বাল্যবিয়েসহ সব ধরনের সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপডেট সময় ০৪:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪