ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সহযোগিতায় কাজে ফিরল নকলা থানা পুলিশ

নকলায় দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

প্রায় এক সপ্তাহ পর ১২ আগস্ট সোমবার সকাল থেকে শেরপুরের নকলায় দায়িত্ব পালন শুরু করেছে থানা পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। উপজেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশকে সহায়তা করতে দেখা গেছে সেনাবাহিনীকে। এখন থেকে থানার সকল কার্যক্রম নিয়মিতভাবে চলবে বলে জানান নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

ছাত্র অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা।

১১ আগস্ট রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সেনাবাহিনীর সহযোগিতায় কাজে ফিরল নকলা থানা পুলিশ

আপডেট সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪