ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের

বকশীগঞ্জ থানার কার্যক্রম পরিদর্শন করেন ৩০৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

সারাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষেণ ও পুলিশিং কার্যক্রম পরিদর্শন করেছেন ঘাটাইল সেনানিবাসের ৩০৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের।

১২ আগস্ট সোমবার দুপুরে তিনি জামালপুরের বকশীগঞ্জ থানা ও দেওয়ানগঞ্জ থানার পুলিশিং কার্যক্রম পরিদর্শন করে দুই থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ৩০৯ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের। ছবি: বাংলারচিঠিডটকম

পাশাপাশি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সারোয়ার মোর্শেদ, ৪ হর্স রেজিমেন্ট এর সিও, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসসহ সেনা ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের চলমান সংকট মোকাবেলায় পুলিশকে মনোবল শক্ত রেখে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে রয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের

আপডেট সময় ০৬:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪