ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবসে জামালপুরে সনাক-টিআইবি’র মানববন্ধন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন করে সনাক-টিআইবি। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন চাই’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। ১২ আগস্ট সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামালপুর সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে মানববন্ধনে সনাক সদস্য অজয় কুমার পাল, তামান্না সালেহীন কবিতা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, রাজনীতিবিদ আমীর উদ্দিন, ইয়েস দলনেতা মো. জাকারিয়া, ইয়েস সদস্য সাজেদা আক্তার শিমলাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সম্প্রতি তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাই নতুন সরকারকে তরুণ শিক্ষার্থীদের মতামত, পরামর্শ ও আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে হবে। মানববন্ধন থেকে বৈষম্যহীন, মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক, প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার, মানবাধিকার সংরক্ষণসহ ১১ দফা দাবি পেশ করে তা দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক যুব দিবসে জামালপুরে সনাক-টিআইবি’র মানববন্ধন

আপডেট সময় ০৮:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪