ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

মন্দির, বাড়িঘরে হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

মন্দির, বাড়িঘরে হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়ি-ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সনাতনী সাধারণ শিক্ষার্থীরা। ১১ আগস্ট রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সনাতনী সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির শুরুতে দয়াময়ী মোড়ে মানববন্ধন করেন হিন্দু ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সনাতনী সাধারণ শিক্ষার্থী নীলা সরকারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অন্তিকুর বর্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বীপ, সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র অন্তনু দেব নাথ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক শাহরিয়ার শাকিব, অন্তিম গৌড় বসাক, সুজিতা দত্ত, সুস্মিতা সাহা, রবিলা সিংহ সাহা প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ হলেও সরকার ও প্রশাসন নিরব রয়েছে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম, কিন্তু গত ৫ আগস্ট সরকারের পতন হলে ভেবেছিলাম দেশটাকে নতুন কারে গড়ে তুলবো। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর সংখ্যালঘুদের উপর আঘাত শুরু হয়। আমরা এখন নিজের দেশে নিরাপদ না, আমরা রাতে ঘুমাতে পারি না। রাত জেগে লাঠি-সোটা নিয়ে মন্দির ও বাড়িঘর পাহারা দিতে হয়। আমাদের দেশত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাওয়ার জন্য নানাভাবে উষ্কানি ও নির্যাতন করা হচ্ছে।

সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, পৃথক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণনয়সহ ৮ দফা দাবি পেশ করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

মন্দির, বাড়িঘরে হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৯:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪