ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বন্যার্তদের রাজধানীতে সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক:

উত্তর কোরিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে সে দেশের সরকার। ১০ আগস্ট শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

এদিকে দেশটির নেতা কিম জং উন জোর দিয়ে বলেছেন, বিদেশ থেকে সাহায্যের প্রস্তাব আসা সত্ত্বেও পুনরুদ্ধার প্রচেষ্টা ‘স্বনির্ভরতা ভিত্তিক’ হবে।

পিয়ংইয়ং গত সপ্তাহে বলেছে, জুলাইয়ের শেষের দিকে রেকর্ড পরিমাণ বর্ষণে চীনের উত্তরাঞ্চলে অনেক মানুষ মারা গেছে। প্লাবিত হয়েছে বসতবাড়ি এবং তলিয়ে গেছে কৃষিজমি।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, শুক্রবার বন্যা কবলিত উইজু এলাকা পরিদর্শনকালে কিম বলেন, সরকার উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত প্রায় ১৫ হাজার ৪শ’মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে এবং তাদের ধ্বংস ঘরবাড়ি পুণর্র্নিমাণ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।

এদিকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও কোরিয়ান রেড ক্রসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে।

পিয়ংইয়ং জানায়, মস্কোর পক্ষ থেকেও অনুরুপ প্রস্তাব দেওয়া হয়েছে।

সিউলের বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ পরিবেশিত খবরে বলা হয়, চীন এবং জাতিসংঘ শিশু তহবিল সাহায্য করার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছে।

কেসিএনএ জানায়, তবে কিম শুক্রবার বলেছেন, দেশের পুনরুদ্ধারের প্রচেষ্টা ‘পুরোপুরিভাবে স্বনির্ভতার উপর ভিত্তি করে’ হবে।

প্রতিবেদনে বলা হয়, তবুও তিনি ‘বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে তাদের মানবিক সহায়তার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বন্যার্তদের রাজধানীতে সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া

আপডেট সময় ০৫:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪