ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে বশেফমুবিপ্রবি’র নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

বশেফমুবিপ্রবি’র নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ উপাচার্য, রেজিস্টার, প্রক্টর ও হল প্রোভোস্টদের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৯ আগস্ট শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান ও কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দ।

লিখিত বক্তব্যে তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা, এই ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও লেজুড়বৃত্তি রাজনীতি নিষিদ্ধ করা এবং ক্যাম্পাসে শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতিমুক্ত রাখা। উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, হলের প্রোভোস্টসহ বর্তমান প্রশাসনের সকলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এডহক কমিটির ভিত্তিতে সকল নিয়োগ বাতিলসহ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ভিত্তিক উচ্চশিক্ষা ও বৈষম্যমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দের বহিষ্কারসহ সাত দফা দাবি উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সৈকত ইসলাম ও তারিফুল ইসলামসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে বশেফমুবিপ্রবি’র নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৯:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪