ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

নাশকতা, ডাকাতি সম্পর্কে জনগণকে সতর্ক করতে মসজিদগুলোর প্রতি আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক:

দেশব্যাপী পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে এলাকা ভিত্তিক কমিটি করে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একবার করে মসজিদের মাইকে জনগণকে সচেতন করতে হবে। এ ছাড়া ৮ আগস্ট বৃহস্পতিবার থেকে প্রতি ওয়াক্ত আযানের সময় মসজিদের মাইকে এ ঘোষণা দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের মনোনীত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের অ্যাড-হক কার্যালয় বৃহস্পতিবার জারি করা এক সতর্ক বার্তায় এ আহ্বান জানায়। আজ রাতে বঙ্গভবনে তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।

সতর্ক বার্তায়, একটি স্বার্থান্বেষী ও সন্ত্রাসী মহল কর্তৃক প্ররোচিত একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে বলে স্থানীয়দের নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মসজিদের মাইকে যে ঘোষণাটি দিতে হবে তা হলো, ‘প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পাড়ায় পাড়ায় এখন ডাকাতি এবং ধর্ষণ হচ্ছে। এছাড়াও কুচক্রী ও সন্ত্রাসী মহলের ইন্ধনে একটি দল দেশে নৈরাজ্য তৈরি করার জন্য পরিকল্পিতভাবে নাশকতা করছে। তবে আমাদের আতঙ্কিত না হয়ে একত্রিত হতে হবে। গত কিছুদিনে আমরা যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির-বাড়িতে হামলা প্রতিরোধ করেছি, যেভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, ঠিক একইভাবে আমরা এই জালিম ডাকাতদল ও কুচক্রী মহলকে প্রতিহত করবো।’

বার্তায় বলা হয়, ‘আমরা সবাই মিলে ডাকাত প্রতিরোধ কমিটি করে, এলাকায় কমপক্ষে ২০ জনের দল গঠন করে পাহারার ব্যবস্থা করবো। নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবো।’

এ বিষয় নিয়ে (এলাকার কমপক্ষে ৩ জন দায়িত্বশীল তরুণ ও প্রবীণ ব্যক্তির নাম) সবার সঙ্গে নামাজের পর আলোচনা করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

নাশকতা, ডাকাতি সম্পর্কে জনগণকে সতর্ক করতে মসজিদগুলোর প্রতি আহ্বান

আপডেট সময় ০৭:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪