ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার জন্য অধ্যাপক ইউনূসের আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বাংলারচিঠিডটকম ডেস্ক:

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৭ আগস্ট বুধবার দেশের সকল শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন।

ইউনূস সেন্টারের দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা “আমাদের দ্বিতীয় বিজয় দিবস” সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।

ড. ইউনূস বলেন, ‘আসুন, আমরা আমাদের নতুন বিজয়ের সাফল্যকে সর্বোত্তম উপায়ে কাজে লাগাই। তিনি বলেন, আমাদের ভুলের কারণে আমরা যেন এটিকে ব্যর্থ করে না দিই। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আপনারা সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’

তিনি বলেন, “আমি সকল শিক্ষার্থী, সকল রাজনৈতিক দলের সদস্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই সুন্দর দেশটির অনেক সম্ভাবনা রয়েছে। আমাদেরকে অবশ্যই এদেশটিকে রক্ষা করতে হবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য চমৎকারভাবে এটিকে গড়ে তুলতে হবে।

নোবেল বিজয়ী অধ্যাপক আরো বলেন, দেশের তরুণরা নতুন বিশ্ব গড়তে নেতৃত্ব দিতে প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আসুন আমরা যেন কোন ধরণের অর্থহীন সহিংসতায় গিয়ে এ সুযোগটি হাতছাড়া না করি। সহিংসতা আমাদের শত্রু। দয়া করে আরও শত্রু তৈরি করবেন না। শান্ত হোন এবং দেশ গড়ার জন্য প্রস্তুত হন।’

তিনি আরো বলেন, সবাই সহিংসতার পথ ধরলে, সব ধ্বংস হয়ে যাবে। দয়া করে শান্ত থাকুন। আপনার চারপাশের লোকদের শান্ত থাকতে সাহায্য করুন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সবাইকে শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার জন্য অধ্যাপক ইউনূসের আহ্বান

আপডেট সময় ১১:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪