ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার শপথ নেবেন বলে আশা করছেন সেনাপ্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক:

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৭ আগস্ট বুধবার ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি আরো বলেন, ‘আগামীকাল রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’

অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাকে স্বাগত জানাব।’

অনুষ্ঠানটি রাত ৮টার দিকে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

জামান বলেন, প্রায় ১৫ সদস্য নিয়ে অন্তর্বর্তী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। ড. ইউনূস প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা হবেন। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি ‘এটি এখনও চূড়ান্ত হয়নি’ বলে উল্লেখ করেন।

সেনাপ্রধান বলেন, আজ বিকেলে মিডিয়ার সামনে উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগে তিনি ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন। সে সময় তিনি আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিস থেকে দেশে ফেরার পথে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে এবং আশা করছি তার অধীনে আগামী সরকার বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।’

এদিকে ড. ইউনূস এক বিবৃতিতে সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান এবং যেসব সাহসী ছাত্র আমাদের ‘দ্বিতীয় বিজয়’ সম্ভব করতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে এবং তাদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য জনগণকে অভিনন্দন জানান।

ইউনূস সেন্টারের বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা যেন আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করি। আমাদের ভুলের কারণে যেন এটি আমাদের হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’

তিনি সকল ছাত্র, সকল রাজনৈতিক দলের সদস্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার আহ্বান জানান।

এদিকে গণবিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকার বিহীন অবস্থায় বাংলাদেশ তৃতীয় দিন পার করেছে।

এদিকে জামান স্বীকার করেন যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর লুটপাট ও নৈরাজ্যের ঘটনা ঘটেছে কারণ ‘পুলিশ বাহিনী সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে’ এবং নৌ ও বিমান বাহিনীর সৈন্যদের সাথে নিয়ে সামরিক বাহিনীর পক্ষে সৃষ্ট ‘শূন্যতা পূরণ করা’ সম্ভব ছিল না।’ তিনি বলেন, ‘তবে আমরা অপরাধীদের বিচারের সম্মুখীন করতে সব কিছু করব।’

একজন নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজি)নিয়োগ দিয়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করা হচ্ছে, যিনি ইতোমধ্যেই সমস্ত পুলিশ সদস্যদের সারা বাংলাদেশে তাদের কর্মস্থলে যোগ দিতে বলেছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার শপথ নেবেন বলে আশা করছেন সেনাপ্রধান

আপডেট সময় ১০:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪