ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

কোটা আন্দোলনের নামে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৪ আগস্ট রবিবার সকালে মাদারগঞ্জ উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বালিজুড়ি বাজার পদক্ষিণ করে। পরে অফিস চত্বরে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্রদের কোটা আন্দোলন কেড়ে নিয়ে জামায়াত-শিবির ও বিএনপি দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে। এই পথে তারা ১ দফা দিয়ে দেশ অশান্ত করছে। আমরা জীবন দিয়ে হলেও এই দেশ রক্ষা করবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো। যদি জামায়াত বিএনপি কোন হামলা বা সন্ত্রাস করার চেষ্টা করে তাহলে আমরা তাদের দাঁতভাঙ্গা জবাব দিবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ

আপডেট সময় ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪