ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে সরকার দলীয় নেতা-কর্মীদের হাতে সময় টিভিসহ চার সাংবাদিক লাঞ্ছিত

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে আওয়ামী লীগের অস্ত্রের মহড়ার ভিডিও নেয়ার সময় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন টাইগারের বিরুদ্ধে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে লাঞ্ছিত করাসহ ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়াও ইসলামপুরে সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ৪ আগস্ট রবিবার সকালে জেলা শহরের মির্জা আজম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন টাইগার ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ কর্মসূচি পন্ড করতে রবিবার সকাল থেকে জামালপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহর জুড়ে অস্ত্রের মহড়া দেন। এ সময় শহরের মির্জা আজম চত্বরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমবেত হলে সেখানে সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ ভিডিও ধারণ করতে যান। তখন তার ওপর তেড়ে আসেন ওই শ্রমিক লীগ নেতা। এ নিয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম কথা বলতে গেলে ওই শ্রমিক লীগ নেতা টাইগার চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করেন। এ সময় ওই শ্রমিক লীগ নেতা ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেন।

এছাড়াও শনিবার আওয়ামী লীগ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে ছাত্রলীগের এক নেতা জামালপুর অনলাইন জার্নালিস্ট নেওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাকে লাঞ্ছিত করেন।

অপরদিকে জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করার সময় ছবি তুলতে গেলে সাংবাদিক আরমান সিদ্দিকি পল্লবকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় রবিবার দুপুরে তাৎক্ষণিক প্রেসক্লাব জামালপুর মিলানায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, কোষাধক্ষ্য সাগর ফরাজি, মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।

এ বিষয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। বিষয়টি কোনভাবেই কাম্য নয়। এ ঘটনার সাথে জড়িত ওই নেতার সাংগঠনিক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল বলেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার, ক্যামেরা পার্সনসহ আমাদের কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি তুলতে গেলে ইসলামপুরে সাংবাদিক আরমান সিদ্দিক পল্লবকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বাংলারচিঠিডটকমকে বলেন, বিষয়টি আমি জানি না। কোন অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বাংলারচিঠিডটকম বলেন, স্থানীয় নেতাদের সাথে কথা বলে এ ঘটনার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে সরকার দলীয় নেতা-কর্মীদের হাতে সময় টিভিসহ চার সাংবাদিক লাঞ্ছিত

আপডেট সময় ০৫:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪