ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ফিলিপাইনের মিন্দানাওতে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৩ আগস্ট শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে (১২ মাইল) সকাল সাড়ে ৬টার সামান্য আগে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

খবরে বলা হয়, ভূমিকম্পটি এমন এক সময় আঘাত হানে যখন লোকজন ঘুমাচ্ছিল। তারা শক্তিশালী ঝাঁকুনিতে বিছানা থেকে উঠে যায়।

স্থানীয় ভূকম্পন সংস্থা জানায়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন আশঙ্কা নেই।

লিঙ্গিগ পৌরসভার স্থানীয় দুর্যোগ কর্মকর্তা ইয়ান অনসিং বলেন, তিনি কম্পনজনিত কারণে ঘুম থেকে জেগে উঠেন।

ওনসিং টেলিফোনে এএফপিকে বলেন, ‘ভূকম্পনটি বেশ শক্তিশালী ছিল। সেখানের চারপাশের জিনিসগুলো নড়ছিল। আমার ধারণা ঝাঁকুনিটি প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল।

ফিলিপাইনের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় নিয়মিতভাবে ভূমিকম্প আঘাত হানে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

ফিলিপাইনের মিন্দানাওতে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৪:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪