ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

গ্লোবাল টি-টোয়েন্টি: সাকিবের ব্যর্থতার দিন বল হাতে উজ্জ্বল শরিফুল

বাংলারচিঠিডটকম ডেস্ক:

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগারের প্রথম ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বল হাতে হতাশ করলেও, বোলিংয়ে ভালো করেছেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম।

২৬ জুলাই শুক্রবার রাতে ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব-শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগার। ম্যাচটি ৩৩ রানে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাগার।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। প্রথম ওভারেই শরিফুলকে আক্রমনে আনেন সাকিব। প্রথম ওভারে ৩ রান দিলেও, পরের ওভারে মেডেন নেন শরিফুল। এরপরের পরের দুই ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ফলে ৪ ওভারে ১ মেডেনে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। ১৫টি ডট বল দেন শরিফুল। তবে বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

চার ব্যাটারের চল্লিশোর্ধ ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় মন্ট্রিয়েল টাইগার্স। নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ২৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন।

১৯০ রানের জবাবে ৮ উইকেটে ১৫৬ রান করে ম্যাচ হারে বাংলা টাইগার্স। দলের পক্ষে ৩৯ বলে ৬৪ রান করেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৬ বলে ৩ রান করেন সাকিব। নয় নম্বরে নেমে ১টি ছক্কায় ৪ বলে অপরাজিত ৮ রান করেন শরিফুল।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

গ্লোবাল টি-টোয়েন্টি: সাকিবের ব্যর্থতার দিন বল হাতে উজ্জ্বল শরিফুল

আপডেট সময় ০৪:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪