ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে সততা সংঘের সদস্য সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দুর্নীতিবিরোধী সামাজিক তৈরি এবং শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে জামালপুরে সততা সংঘের সদস্য সমাবেশ, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

১৬ জুলাই মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত শহীদ পিংকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জেলা দুপ্রক সদস্য সাযযাদ আনসারী, সরিষাবাড়ী দুপ্রকের সাধারণ সম্পাদক আন্নু মিয়া প্রমুখ। সঞ্চালনা করেন জেলা দুপ্রকের সদস্য নূর আলম সুজন।

চ্যাম্পিয়ন দলের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিতর্ক প্রতিযোগিতায় সরিষাবাড়ী বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চবিদ্যালয়ের তার্কিক দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কৃত হয় একই বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিহা নূর। প্রতিযোগিতায় রানার্সআপ হয় ইসলামপুর সরকারি জেজেকেএম বালিকা উচ্চবিদ্যালয় দল। উভয়দলকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়া অংশ নেয়া সকল প্রতিযোগী ও শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী শ্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।

রানার্সআপ দলের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠান উপভোগ্য করে তুলে ক্ষুদে তার্কিকরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরাই মূল চালিকা শক্তি হবে। বাংলাদেশে উন্নয়নের মূল চ্যালেঞ্জ দুর্নীতির বিরুদ্ধে এ প্রজন্মকে সোচ্চার হতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতাসহ সচেনতামূলক কার্যক্রম হাতে নিতে হবে।

উল্লেখ্য, সারাদেশের মতো দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় জামালপুর জেলায় চলতি বছরের ২০ মে থেকে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ১৬ জুলাই জেলা পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়। প্রতি অনুষ্ঠানে অংশ নেয় সততা সংঘের সদস্যরা। দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এ ধরনের আয়োজন সুধী মহলে ভূয়সী প্রশংসা পেয়েছে বলে দুপ্রক সূত্রে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সততা সংঘের সদস্য সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় ০৮:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪