ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে শিশুসহ চারজনের মৃত্যু

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে একজন গৃহবধূ, এক শিশু ও দুই কিশোরীর মৃত্যু হয়েছে। ১৪ জুলাই রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।

মৃতরা হলেন- দক্ষিণ বালুরচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩০), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)। দিশা মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, রবিবার বিকেলে চারজন একসাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাদিয়া (১৪) ও খাদিজা (৯) পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজ ছাত্রী দিশা আক্তার দুইজন দুইজনকে উদ্ধার করতে যায়। ডুবে যাওয়া দুইজনকে উদ্ধার করতে না পেরে তারাও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন গৃহবধূ, একজন শিশু ও দুজন কিশোরী পানিতে ডুবে মারা গেছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে শিশুসহ চারজনের মৃত্যু

আপডেট সময় ০৯:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪