ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে হাডুডু খেলা দেখতে উৎসুক জনতার ভিড়

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আয়োজন করা হয়েছে হাডুডু প্রতিযোগিতা।

১৩ জুলাই শনিবার বিকালে উপজেলার ভাটারা একতা বয়েজ ক্লাব উপজেলার ভাটারা ইউনিয়নের পারপারা এলাকায় এ খেলার আয়োজন করে। দূর-দূরান্ত থেকে আসা শত শত নারী-পুরুষ খেলাটি উপভোগ করেন।

আয়োজক কমিটি ও স্থানীয়রা জানান, যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে প্রতি বছর আয়োজন করা হয় এ খেলা। এ হাডুডু খেলাকে গিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুপুর থেকেই দূর-দূরান্ত হতে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু কিশোররা।

উদ্বোধনী খেলায় মাদারগঞ্জ একাদশ ও সরিষাবাড়ী একাদশ দল অংশ নেয়। এতে সরিষাবাড়ী একাদশ দল বিজয়ী হয়।

খেলা দেখতে আসা পারপারা গ্রামের সবুজ মিয়া, হাছান মন্ডল, লাইজু মিয়াসহ আরও অনেকেই বলেন, অনেক দূর-দূরান্ত থেকে খেলা দেখতে এসেছি। অনেক ভালো লেগেছে। তবে যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে।

তারা আরও বলেন, যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি থেকে বের করে আনার জন্য যে আয়োজন করা হয়েছে। এ খেলা দেখে আমরা আনন্দিত। দীর্ঘদিন পরে হলেও এ হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। ছেলে-মেয়েদের নিয়ে খেলা দেখলাম। অনেক আনন্দ উপভোগ করলেন দর্শকরা।

খেলোয়াড় সোহাগ, ফারুক ও রনি জানান, হাডুডু খেলা জাতীয় খেলা। খেলায় অনেক দর্শকের সমাগম হয়েছে। তাদের আনন্দ দিতে পেয়ে আমরাও আনন্দিত। তবে নতুন নতুন ভালো খেলোয়াড় তৈরি করতে হাডুডু খেলার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি তাদের।

আয়োজক কমিটির সদস্য মনজুরুল ইসলাম বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হাডুডু খেলা। যুব সমাজকে মোবাইলে আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। খেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহায়তা করেন তারা। আর প্রতি বছর এ খেলার আয়োজন করা হবে বলেও তারা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হাডুডু খেলা দেখতে উৎসুক জনতার ভিড়

আপডেট সময় ১১:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪