ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

দেওয়ানগঞ্জে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শিশুখাদ্য বিতরণ

শিশুখাদ্য বিতরণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।ছবি: বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যার্ত পরিবারগুলোর মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। ১২ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় দুটি আশ্রয় কেন্দ্রে এই শিশু খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যার্তদের মাঝে শিশুখাদ্য ও চাল বিতরণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।উপজেলার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৫০ প্যাকেট শুকনো খাবার এবং দেওয়ানগঞ্জ আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।শিশুখাদ্যের ওই প্যাকেটগুলোতে রয়েছে গুড়া দুধ, বিস্কুট, চিনি ও সুজি। একই দিনে চিকাজানি ইউনয়নের ফারাজিপাড়া ও বাহাদুরাবাদ ইউনিয়নের চরপোল্যাকান্দি এলাকায় বন্যার্তদের জন্য দুই মেট্রিক টন খয়রাতির চাল বিতরণ করা হয়।

এ সময় চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার, চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস ও দৈনিক সমকালের সাংবাদিক এম এ রাজ্জাক মিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স এ প্রতিবেদককে বলেন, এবার দেওয়ানগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে। এখনও বহু পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বরাদ্দ পাওয়া ও বিতরণ করা অব্যাহত রয়েছে। উপজেলায় বন্যার্তদের মাঝে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ৭২ মেট্রিক টন চাল ও ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।এছাড়া মজুদ আছে আরো ৮ মেট্রিক চাল মজুদ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

দেওয়ানগঞ্জে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শিশুখাদ্য বিতরণ

আপডেট সময় ০৭:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪