ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইকুয়েডোরে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

মধ্য ইকুয়েডোরের একটি আগ্নেয়গিরি থেকে ১০ জুলাই বুধবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাই চারটি শহরে ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা গর্জন এবং বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

জিওফিজিক্যাল ইন্সস্টিটিউট বলছে, রাজধানী কুইটো থেকে ১৯৫ কিলোমিটার দূরের সাঙ্গে আগ্নেয়গিরিটি ১৬২৮ সাল থেকে প্রায় স্থির হয়ে আছে। মূলত অল্পবিস্তর উদগীরণ ঘটায়। এই আগ্নেয়গিরি থেকে ২০২১ সালে ৫,২৩০ মিটার পর্যন্ত ছাইয়ের উদগীরণ ঘটে এবং এতে ৪৩ হাজার হেক্টর এলাকার শস্য বিনষ্ট হয়। ক্ষতিগ্রস্ত হয় ৩ লাখ ৩০ হাজার লোক।

বুধবার মধ্যাঞ্চলীয় খিমবরাজো প্রদেশের গুয়ামতে এবং কুমান্দায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ে।

আগ্নেয়গিরি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের দক্ষিণ পশ্চিম গুয়াস প্রদেশের নারাঞ্জিটো এবং মিলাগ্রোতেও ছাই ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে কৃষকদের তাদের শস্য ধুয়ে দিতে দেখা গেছে।

ইকুয়েডর আন্দিজ পার্বতশ্রণির প্রায় ১শ’টি আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত যেটি তীব্র ভূমকম্পন প্রবণ এলাকা।

দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ২০১৬ সালে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে ৬৭৩ লোক প্রাণ হারিয়েছিল।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইকুয়েডোরে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ

আপডেট সময় ০৫:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪