ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা পেল ধানবীজ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমন ধানবীজ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বন্যা দুর্গতদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার শিশুয়া বাঘমারা এলাকায় ধানের বীজ বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার ভার্চুয়াল ভিডিওতে সংযুক্ত হয়ে রোপা আমন ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি রোপা আমন ধানবীজ নিতে আসা কৃষকদের ধন্যবাদ জানান। এরপর তিনি সাম্প্রতিক বন্যায় কৃষিঅর্থনীতি খাতে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে বিনামূল্যে বিতরণ করা ধানের বীজ সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ। অনুষ্ঠানে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) জেসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ এ প্রতিবেদককে বলেন, সরিষাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় এক হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে বন্যা দুর্গত ১২০ জন কৃষকের মাঝে জনপ্রতি পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা পেল ধানবীজ

আপডেট সময় ১০:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪