ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন এমপি নূর মোহাম্মদ

বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

৮ জুলাই সোমবার সাধুরপাড়া ইউনিয়ন ও বগারচর ইউনিয়নের বন্যায় প্লাবিত হওয়া এলাকা নৌকা যোগে ঘুরে ঘুরে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। এসময় তিনি দুটি ইউনিয়নের বন্যা দুর্গত এক হাজার ৫০০ জনের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ করা ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও বন্যার্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ বড়ি ও পানির জার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা শাহজালাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, ইউপি সদস্য মানিক খান ড্রাইভার, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন এমপি নূর মোহাম্মদ

আপডেট সময় ০৯:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪