ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া শেরপুরে দু’দিনব্যাপী পর্যটন উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বেলটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে : এম. রশীদুজ্জামান মিল্লাত জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক পুনর্গঠন : সভাপতি জাহাঙ্গীর সেলিম, আরজু সম্পাদক সাংবাদিকদের জানিয়ে শেরপুর সদর আসনে মাঠে নামলেন ইলিয়াস উদ্দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার দাবিতে ছাত্রদের মানববন্ধন

অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার দাবিতে ছাত্রদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাময়িক বহিষ্কৃত অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ৪ জুলাই বৃহস্পতিবার সকালে কলেজের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

জানা গেছে, প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখে শিক্ষার্থী তাইমুর রহমান তামিম, ইয়াসমিন আরাফাত শাফিন, মির্জা স্বাধীন, আল হাদী ইসলাম হিমেল ও পরশ। শিক্ষার্থীরা বলেছে, আমাদের অধ্যক্ষ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা চাই তিনি তার কর্মস্থলে ফিরে এসে পুনরায় দায়িত্ব পালন করুক। তারা আরও বলেছে, আমরা জেনেছি এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে যে ভুল বোঝাবুঝি ছিল তা সমাধান হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিচ্ছে। তাই আমাদের সবার প্রাণপ্রিয় স্যারের বিরুদ্ধে সাময়িক অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানাচ্ছি।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জুলফুক্কার রহমান শাহীন বাংলারচিঠিডটকমকে বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ৬ জুলাই এ বিষয়ে প্রতিষ্ঠানে সাধারণ সভা ডাকা হয়েছে। ওই সভায় অধ্যক্ষ উপস্থিত থেকে সঠিক জবাব দিলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এ প্রসঙ্গে অব্যাহতি পাওয়া অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম বাংলারচিঠিডটকমকে বলেন, পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে একটু সমস্যা হয়েছিল তা সমাধানও করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে হেয়প্রতিপন্ন করে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আমি অপমানিত হয়েছি। আমার মানসম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার দাবিতে ছাত্রদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪