ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

যমুনায় পানি বাড়ছে, মাদারগঞ্জে নিচু এলাকা প্লাবিত, নদীতীরে ভাঙন

চরপাকের দহের পাকরুল গ্রামে দেখা দিয়েছে যমুনার ভাঙন। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

উত্তরের পাহাড়ী ঢল ও প্রবল বৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার উজানে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

যমুনা নদীর পানি বাড়তে থাকায় মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। উপজেলার চরপাকের দহ, বালিজুড়ি ও জোড়খালী ইউনিয়নের চরাঞ্চল এবং নদী অববাহিকার বিভিন্ন স্থানে নিচু এলাকা প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চরপাকের দহ এলাকার পাকরুল গ্রামে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে প্রায় দুইশতাধিক বাড়িঘর ৩০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, নদী ভাঙন প্রতিরোধে নদীতে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, মাদারগঞ্জ উপজেলায় বন্যা প্রতিরোধের প্রস্তুতি রয়েছে। তার সাথে নদী ভাঙনের শিকার মানুষের জন্য সহায়তার বরাদ্দ এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

যমুনায় পানি বাড়ছে, মাদারগঞ্জে নিচু এলাকা প্লাবিত, নদীতীরে ভাঙন

আপডেট সময় ১০:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪