ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

উপজেলা পরিষদ চেয়ারম্যান রিমুর মুক্তির দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে ৩ জুলাই বুধবার সকালে তার সমর্থকরা মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি বাজারে আলোচনা সভা শেষে তারা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে।

এ সময় বক্তব্য রাখেন, গুনারীতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন আয়না, মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু সাইদ সেবু, হাসানুজ্জামান সাগর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ। তারা অবিলম্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহতুল্লাহ রিমুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেন বক্তারা।

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু ১ জুলাই সোমবার সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় জামালপুর সিজিএম আদালত থেকে জামিন নিতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এর প্রতিবাদে ১ জুলাই সোমবার থেকে তার মুক্তির দাবিতে তার সমর্থকরা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপজেলা পরিষদ চেয়ারম্যান রিমুর মুক্তির দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ১১:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪