ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বাড়ানোর নির্দেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে বোর্ডটি সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

৩০ জুন রবিবার ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আবহাওয়া অধিদপ্তরের সূত্র হতে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেইট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোন কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘণ্টা কিংবা একঘণ্টা দেরি হলে জরুরী পরিস্থিতি বিবেচনায় ওই আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি অতীব জরুরী বিবেচনায় এনে এ অনুরোধ জানানো হলো।’

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত:বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আবহাওয়া পূর্বাভাসে আগামী ৫/৭ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ পরীক্ষা শুরুর পর বৃষ্টিপাত ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। সুতরাং পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের পরীক্ষাচলাকালে অতিরিক্ত সময় দিতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বন্যার কারণে স্থগিত হওয়া কারিগরি, মাদ্রাসা ও সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা দুয়েক দিনের মধ্যে তাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবে।

উল্লেখ্য, আজ সকাল ১০ টায় সারাদেশে এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি ও যানজটের কারণে নির্ধারিত সময়ে কোন কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পরে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বাড়ানোর নির্দেশ

আপডেট সময় ০৭:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪