ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

আড়াই লাখ টাকাই কাল হলো নার্গিসের

সুজন সেন
বিশেষ প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে নার্গিস বেগম (৫৪) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। ২৮ জুন শুক্রবার গভীর রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নার্গিস স্থানীয় মৃত নওশের আলীর স্ত্রী ছিলেন। আর অভিযুক্ত প্রতিবেশী আলীমুল ওরফে আলীম (২৮) একই গ্রামের সামিদুল হকের ছেলে।

৩০ জুন রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, গত ২৭ জুন নার্গিস বেগম শেরপুরের একটি ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি প্রতিবেশী আলীমুল ওরফে আলীম জানতে পেরে তা চুরি করার পরিকল্পনা করে। সে মোতাবেক লোভের বশবর্তী হয়ে আলীম শুক্রবার গভীর রাতে নার্গিস বেগমের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ওইসময় শব্দ শুনে নার্গিস বেগম জেগে উঠেন এবং প্রতিবেশী আলীমকে চিনে ফেলেন।

পরে ঘরে প্রবেশ করার প্রতিবাদ করলে ঘাতক আলীম তার সাথে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমের পেটে ও গলায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। এ সময় নার্গিসের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার রাতে নার্গিস বেগম মারা যান।

এদিকে নার্গিসের মৃত্যুর খবর পেয়ে আলীমের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

আড়াই লাখ টাকাই কাল হলো নার্গিসের

আপডেট সময় ০৯:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪