ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামের একজন বৃদ্ধা মারা গেছেন। ২২ জুন শনিবার বিকেল ৩টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাজেরা বেগম বাট্টাজোড় পশ্চিমপাড়া তালুকবাড়ির মোয়াজ্জেম হোসেন জজ তালুকদারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ২২ জুন শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলা থেকে মেয়ের জামাইবাড়ি থেকে অটোভ্যানে চড়ে বকশীগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন হাজেরা বেগম। তিনি অটোভ্যানে করে চন্দ্রাবাজ এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত হাজেরা বেগমের ওড়না চলন্ত অটোভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ সময় আহত অবস্থায় তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা এ প্রতিবেদককে বলেন, অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪