ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার অসহায়দের দিলেন এমপি আবদুর রশিদ

অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন সংসদ সদস্য আবদুর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার শুকনো খাবার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেন সংসদ সদস্য আবদুর রশিদ। ২২ জুন শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তায় ৫ শতাধিক অসহায়, দুস্থ এবং গরিবদের মধ্যে এ শুকনো খাবার বিতরণ করা হয়।

এসব খাবারের মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়ো ১০০ গ্রাম, হলুদের গুঁড়ো ২০০ গ্রাম ও ধনিয়া গুঁড়ো ১০০ গ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল।

এতে পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিখা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গণি, সদস্য আইনজীবী শহিদুল ইসলাম ও সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ঈদ উপহার অসহায়দের দিলেন এমপি আবদুর রশিদ

আপডেট সময় ০৬:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪