ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা।ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় ঈদ পরবর্তী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ জুন বৃহস্পতিবার দুপুরে নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় ও গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭৫ ধারা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করে গাড়ি চলাচল করার জন্য সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা এ প্রতিবেদককে বলেন, কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়া যাবে না। যারা নেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এমন অভিযান অব্যাহত থাকবে।

কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে, এমন প্রশ্নের সৈয়দা তামান্না হোরায়রা বলেন, বেশি ভাড়া নেওয়া, গাড়ির রুট পারমিট, গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না, যানজট নিরসনে এসব বিষয় দেখা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৩:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪