ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

সরিষাবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ৯৯ জন নবীন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৮ জুন মঙ্গলবার দুপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সরিষাবাড়ীর কমিটির আয়োজনে উপজেলার অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সরিষাবাড়ী শাখার সভাপতি ফাহাদ আহমেদ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষাবিদ আবদুর রশিদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আয়শা সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মামুনুর রশীদ, সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল ইসলাম, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সরিষাবাড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হাসান ও সাধারণ সম্পাদক জোবায়েদ ইসলাম জয় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ তোমরা যারা নবীন শিক্ষার্থী, তারাই আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা হবে। দেশকে দুর্নীতিমুক্ত করতে তোমাদের ভূমিকা পালন করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার কারিগর তোমাদেরই হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশ গড়ার কাজে তাকে সহায়তা করতে হবে বলে তারা বক্তব্য দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার

সরিষাবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪