ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের পাশে আছে : মির্জা আজম

অতিথি মঞ্চে সংসদ সদস্য মির্জা আজম ও সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। আওয়ামী লীগ আপনাদের পাশে আছে৷ আপনারা যত প্রকার ধর্মীয় উৎসব পালন করে যাবেন আপনাদের সাথে থেকে আমরা সহযোগিতা করবো।

১৫ জুন শনিবার বিকেলে জামালপুরের দয়াময়ী মন্দিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য মির্জা আজম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান শেখ হাসিনাকে হত্যার জন্য একেক সময় গ্রেনেড হামলা চালিয়েছিল। এখনও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মির্জা আজম বলেন, এই বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নকে পিছিয়ে নিয়ে যেতে চায় বিএনপি-জামাত। যে কোন সময় ধর্মীয় অনুষ্ঠান আসলেই তারা বিভিন্ন সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যু সৃষ্টি করে। তারা বিভিন্ন সময় উসকানিমূলক ঘটনা ঘটিয়ে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

দয়াময়ী মন্দির প্রসঙ্গে মির্জা আজম বলেন, প্রায় ৪০ বছরের একটি অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এই দয়াময়ী মন্দির। এর পেছনে আমাদের অনেকেরই অবদান ছিলো। এটা ছিলো আমার শৈশবের-কৈশরের পদচারণা প্রতিদিনের। আমার স্মৃতিবিজড়িত এলাকা এই দয়াময়ী মন্দির। এই মন্দিরের জন্য আমরা একটি সুন্দর প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাই। কিন্তু একটু ভুল বোঝাবুঝির কারণে ওই প্রকল্পটা বাস্তবায়ন হয়নি। এখন সেই সমস্যাটা কিন্তু আর নেই। এখন সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে। আপনারা চাচ্ছেন এখানে একটি সুন্দর বহুতল ভবন, একটি অতিথিশালা এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য একটি আধুনিক হল। এটি একটি রিভাইস প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করবো।

জামালপুর দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।

এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের পাশে আছে : মির্জা আজম

আপডেট সময় ১২:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪