ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মেসি, মার্টিনেজের জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক:

লিওনেল মেসি ও লটারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালার বিপক্ষে ১৪ জুন শুক্রবার মেরিল্যান্ডে কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে ৪ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল গুয়াতেমালা। ওসকার সানটিসের ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন রক্ষনভাগ বিচলিত হয়ে যায়। মার্টিনেজ ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়ান। কিন্তু সমতায় ফিরতে আর্জেন্টিনাকে খুব বেশীক্ষন অপেক্ষায় থাকতে হয়নি। গুয়াতেমালার গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুলে ১২ মিনিটে মেসি সমতা ফেরান। আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ারে এটি ছিল ১০৭তম আন্তর্জাতিক গোল। আগামী বৃহস্পতিবার আটালান্টায় কানাডার বিপক্ষে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে এটাই বিশ^ চ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল।

প্রতিপক্ষের রক্ষনভাগ ভেঙ্গে দ্বিতীয় গোল পেতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে। ৩৯ মিনিটে গুয়াতেমালার ডিফেন্ডার নিকোলাস সামায়োয়া ১৯ বছর বয়সী মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনিকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে শট নেবার দায়িত্ব মেসি মার্টিনেজের কাঁধে তুলে দেন। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড এই দায়িত্ব পালনে কোন ভুল করেননি। বিরতির আগে দুটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। মেসির লো ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মার্টিনেজের ওভারহেড কিক পোস্টে লেগে ফেরত আসে। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ফিরতি বল জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।

দারুন এক দলীয় সমঝোতায় ৬৬ মিনিটে ৩-১ ব্যবধানে লিড নেয় আর্জেন্টিনা। গোল এরিয়ার ঠিক বাইরে মেসি এনজো ফার্নান্দেজের দিকে বল বাড়িয়ে দেন। চেলসি মিডফিল্ডার ফিরতি পাসে আবারো তা মেসিকে দিলে প্রথম সুযোগেই তিনি বল বাড়িয়ে দেন মার্টিনেজের দিকে। পোস্টে খুব কাছে থেকে মার্টিনেজ তার দ্বিতীয় গোল পূরণ করেন। ৭৭ মিনিটে আরেক অভিজ্ঞ তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রু বলে মেসি আবারো স্কোরশিটে নাম লেখালে বড় ব্যবধানের জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মেসি, মার্টিনেজের জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪