ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ইসলামপুরে অসচ্ছল ৫০ হাজার ৬৮২ পরিবার পাচ্ছে ভিজিএফ চাল

ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করেন ইউএনও মো. সিরাজুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০ হাজার ৬৮২টি পরিবার পাবে ঈদুল আজহা উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ, অসচ্ছল, অক্ষম, প্রতিবন্ধী, ভিক্ষুক, অতিদরিদ্র পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে এসব বরাদ্দ দিয়েছেন বর্তমান সরকার।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ইসলামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, কুলকান্দি ইউনিয়নের ২ হাজার ৭৫৭ জন, বেলগাছা ইউনিয়নে ৩ হাজার ৯৬৮ জন, চিনাডুলী ইউনিয়নে ৪ হাজার ২৬৭ জন, সাপধরী ইউনিয়নে ২ হাজার ৪২২ জন, নোয়ারপাড়া ইউনিয়নে ৩ হাজার ৯৬৮ জন, ইসলামপুর সদর ইউনিয়নে ৩ হাজার ৭১৬ জন, পাথর্শী ইউনিয়নে ৪ হাজার ৬৪৭ জন, পলবান্ধা ইউনিয়নে ৩ হাজার ৩০০ জন, গোয়ালের চর ইউনিয়নে ৪ হাজার ৬৪ জন, গাইবান্ধা ইউনিয়নে ৫ হাজার ৯৩ জন, চরপুটিমারী ৪ হাজার ৯২৩ জন, চর গোয়ালিনী ইউনিয়নে ২ হাজার ৯৩৬ জনসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০ হাজার ৬৮২ জন অতিদরিদ্র পাবে ১০ কেজি করে ভিজিএফ চাল।

জানা গেছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ, উপার্জনে অক্ষম, অসচ্ছল, অক্ষম, প্রতিবন্ধী, ভিক্ষুক, অতিদরিদ্রদের সহায়তা প্রদানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম জানান, কমপক্ষে ৭০ ভাগ মহিলাকে অন্তর্ভুক্তি করাসহ জনসাধারণের অবগতির জন্য মাইকিং করে ভিজিএফ চাল বিতরণ করতে সংশিষ্ট ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে। ভিজিএফ চাল উত্তোলন করে চেয়ারম্যানদের পবিত্র ঈদুল আজহার পূর্বেই নির্দিষ্ট তারিখে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মনিটরিং করতে ট্যাগ কর্মর্তা নিয়োগ করা হয়েছে। বিতরণে কোন প্রকার দুর্নীতি পেলে সংশিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে অসচ্ছল ৫০ হাজার ৬৮২ পরিবার পাচ্ছে ভিজিএফ চাল

আপডেট সময় ১২:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪