ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ভূমিকম্পের আঘাতের সময়টিকে বজ্র গর্জনের সাথে তুলনা করেছেন। তবে বড়ো ধরনের ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

আবহাওয়া প্রশাসন থেকে বলা হয়েছে, রাজধানী সিউল থেকে ২০৫ কিলোমিটার দূরে বুয়ানের অবস্থান। সেখান থেকে চার কিলোমিটার দক্ষিণে ১২ জুন বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্প নিয়ে দেশজুড়ে বাসিন্দাদের কাছে ক্ষুদে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। বার্তায় ভূমিকম্প আঘাত হানা এলাকায় কিছু ভেঙে পড়া এবং আফটারশকের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুয়ানের বাসিন্দা ইয়াং সিও ইয়ন সকালে কাজে যাচ্ছিলেন। এ সময়ে তিনি বজ্র গর্জন শুনতে পান এবং সাথে সাথে তার বাসাটি প্রবলভাবে দুলতে থাকে।

উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিবেশী জাপানের মতো দক্ষিণ কোরিয়া ভূমিকম্প প্রবণ নয়। দেশটিতে খুব কমই ভূমিকম্প আঘাত হানে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প

আপডেট সময় ০৫:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪