ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক চুরি

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক চুরির ঘটনা হয়েছে। ৯ জুন রবিবার রাতে এ ঘটনা ঘটে।

উপজেলা পরিষদের ভিতরে বর্ণালী কোয়ার্টারে বসবাসরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমের কক্ষের তালা ভেঙ্গে আলমিরাতে থাকা ৪ লাখ নগদ টাকা ও ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরেরা।

রেজাউল করিম জানান, ৭ জুন শুক্রবার তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তিনি বাসা বন্ধ করে রেখে জামালপুর চলে যান। ৯ জুন রবিবার সকালে তিনি বাসায় এসে চুরির ঘটনা টের পান। তিনি সাথে সাথে মাদারগঞ্জ থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক আহমেদ জানান, মামলা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, চুরির খবর পেয়েছি। মাদারগঞ্জ থানার ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। উপজেলা পরিষদের অভ্যন্তরে নিরাপত্তা বাড়ানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

মাদারগঞ্জে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক চুরি

আপডেট সময় ০২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪