ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতামূলক আলোচনা সভা

সভায় বক্তব্য রাখেন ইউএনও মাহবুবা হক। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই ভূমিসেবা সপ্তাহ চলবে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শুভাশিষ রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভুঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুল্যাহ, মাহমুদপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা খন্দকার মুসা, মানবজমিন পত্রিকার সাংবাদিক দুলরুবা ইয়াসমিন রুমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, ভূমি সংক্রান্ত যে কোন সেবা পেতে ভূমি অফিসের সহায়তা নিন। নামজারিসহ সকল সেবা এখন অনলাইনের মাধ্যমে পাওয়া যায়। অনুষ্ঠান শেষে ভূমিসেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূমিসেবা গ্রহীতা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় ০৯:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪