ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২ জুন রবিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

গত ২৮ মে মঙ্গলবার রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম টিকিট বিক্রির এই ঘোষণা দেন।

তখন তিনি বলেন, “শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুন ঈদের দিন ধরে ২ জুন আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।”

২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে আগামীকাল ৩ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট।

এছাড়া, ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে ১০ জুন, ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন, ২২ জুনের টিকিট দেওয়া হবে ১২ জুন, ২৩ জুনের টিকিট দেওয়া হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট দেওয়া হবে ১৪ জুন। যাত্রার আগ মুহূর্তে প্রতিটি স্টেশনে আসন বিহীন ২৫ শতাংশ টিকেট বিক্রি করা হবে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এবারও ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট পাওয়া যাবে বেলা ২টা থেকে।

ঈদ উপলক্ষে এবার আন্ত:নগর ট্রেনের ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করবে রেলওয়ে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট সময় ০১:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪