ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি, ঢেঁকি খেলা অনুষ্ঠিত

খেলোয়াড়রা দেখান লাঠির কসরত। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়ে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও ঢেঁকি খেলা। ৩০ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া প্রাচীন এসব খেলা দেখতে ভিড় করে নানা বয়সের নারী-পুরুষ।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লাল মিয়া সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সাইদুজ্জামান সেলিম।

ঢেঁকি খেলা।ছবি: বাংলারচিঠিডটকম

বাদ্যের তালে নেচে নেচে অঙ্গভঙ্গি প্রদর্শন করে খেলোয়াড়রা। চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া প্রাচীন এসব খেলা দেখতে ভিড় করে নানা বয়সের নারী-পুরুষ। ৩০ মে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা অবধি চলা বিভিন্ন খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আটটি খেলোয়াড় দল খেলায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন খেলার অতিথিরা।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, অনেকদিন পরে এ খেলা দেখতে পেয়ে খুশি তারা। প্রতি বছর এ খেলা আয়োজনের দাবি তাদের।

আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য লাল মিয়া সরকার বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতেই এ খেলার আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও ঢেঁকি খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছর এ খেলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি, ঢেঁকি খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪