ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

উ.কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার নিন্দায় সিউল

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দক্ষিণ কোরিয়া ২৮ মে কক্ষপথে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের উত্তর কোরিয়ার ব্যর্থ প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেছে, এই ধরনের উৎক্ষেপণ প্রচেষ্টা একটি ‘উস্কানিমূলক কাজ’ যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রে এটি ছিল দ্বিতীয় ঘটনা। খবর এএফপি’র।

২৭ মে রাতে উত্তর কোরিয়া জানায়, তাদের ‘মালিগিয়ং-১-১’ গোয়েন্দা স্যাটেলাইট বহনকারী রকেটটি একটি ইঞ্জিন সমস্যার কারণে উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়।

গত বছরের গোড়ার দিকে দুই দফা ব্যর্থ প্রচেষ্টা চালানোর পর নভেম্বরে কক্ষপথে একটি গুপ্তচর স্যাটেলাইট স্থাপন করার দাবি করে উত্তর কোরিয়া। আর এটি কিম জং উনের শাসনামলের একটি শীর্ষ অগ্রাধিকার প্রকল্প।

২৮ মে জাপানি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে একটি জ্বলন্ত প্রজেক্টাইল ছুটে চলার সময় বিস্ফোরিত হয়। এটি উৎক্ষেপণের সময় উত্তর-পূর্ব চীন থেকে ক্যামেরাবন্দী হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অফিস বলেছে, এমন স্যাটেলাইট উৎক্ষেপণ ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং এটি একটি উস্কানিমূলক কাজ।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

উ.কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার নিন্দায় সিউল

আপডেট সময় ০৬:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪